সারাদেশ

পঞ্চগড়ে দুটি বিদ্যালয়ের দোকান অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে দুটি বিদ্যালয়ের ২৪টি দোকান অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদল উচ্চ বিদ্যালয়ের ২৪ টি দোকান একটি কচক্রী মহল অবৈধ ভাবে জোর পর্বক দখল করে রাখে। এসব কারনেই দুটি বিদ্যালয় কর্তৃপক্ষ
১৮ জুন বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের সদর উপজেলার জগদল তেতুলিয়া মহা সড়কের জগদল বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সরকার, পঞ্চগড় সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বেলাল হোসেন রায়হান, বিদ্যালয়ের শিক্ষার্থী শামিম হোসেন ও সামির ইসলাম বক্তব্য দেন।
তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও অব কাঠামো উন্নয়নের স্বার্থে কিছু দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়া হয়।দীর্ঘ ৬০ বছর ধরে এ প্রক্রিয়া চলমান ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পরে একটি কুচক্রী মহল বিএনপি’র নাম ভাঙ্গিয়ে দখল করে নেয় দোকান ঘরগুলো।
যার কোন বৈধ কাগজপত্র তাদের কাছে নাই। আমরা অজ্ঞাত কারনে তাদেরকে কিছু করতে পারিনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ের এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট দোকানঘর গুলো উদ্ধার জন্য তাদের হস্তক্ষেপ কামনা করছি।
জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫৬ সালে ২১০ দলিল মূলে শামসুদ্দিনের নিকট থেকে ক্রয় করেন। ১৯৬৩-৬৪ সালে ২৩৭ খতিয়ানের ৭ দশমিক ৮৭ একর জমি নিলামে
গেলে দারাজ উদ্দিন ও তার তিন ছেলের নামে নিলাম ক্রয় করেন ৭ দশমিক ৮৭ একর জমি। নিলাম ক্রয় করার পূর্বে র খতিয়ানের মালিক থাকতে পারেনা। বর্তমানে ২৩৭ খতিয়ান মফিদার, মাহবুবার, মহসিনের নামে অন্তর্ভুক্ত।
১৯৮৫ সালে জগদল উচ্চ বিদ্যালয় পুনরায় নিলাম ক্রেতার নিকট ১ দশমিক ৯৪ একর জমি ক্রয় করেন। ১৯৮৬ সালে শামসুদ্দিনের নিকট একটি ছলেনামা মামলন করেন এবং ১৯৮৮  সালে সেই ছলেনামা পঞ্চগড় জজ আদালতেের মাধ্যমে একটি রায় প্রদান করেন। সেই ছলেনামাটি সঠিক ছিলনা। কারন ৭ দশমিক ৮৭ একর জমির যতগুলো মালিক ছিল সকলকে সেই ছলেনামায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ছলেনামাটি কৌশলগত ভাবে তাদের পক্ষে রায় করে নেয়। সেই ছলেনামা বাতিলের একটি মামলা চলমান আছে। বিদ্যালয়ের নামে জমির খাজনা, খারিজ, রেকর্ড বিদ্যমান আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,