সারাদেশ

শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ ‍‌‌”উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার(৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্যামনগরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সমবায় সমিতির সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় মিলিত হয়।

উপজেলা হল রুমের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বারী, জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, জেলা বিএনপি সদস্য আশেক ই এলাহী মুন্না, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন ঝর্ণা প্রমুখ।

সভায় বক্তারা বলেন গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র বিন্দু, এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রক্রিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,