সারাদেশ

মাদারীপুরে ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদীতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় জিওব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। কার্যক্রম উদ্বোধনী শেষে তিনি বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিরোধে বর্তমানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা হলেও ভবিষ্যতে ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর, জাজিরাসহ ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বর্তমান সরকার জনগণের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভাঙনকবলিত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুর্তজা আলম ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, মাদারীপুরের বিভিন্ন এলাকার ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে প্রায় ৮ হাজার জিওব্যাগ ফেলা হবে। এতে নদীভাঙনকবলিত এলাকার মানুষ উপকৃত হবে। তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,