সারাদেশ

দেবীগঞ্জে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃৃষি মেলা সমাপ্ত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
কৃষি মেলাটি ১১ জুলাই বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে শুরু হয়। এ কৃষি স্মার্ট প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেছিল। ১১ জুলাই থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলে এ ক্লাইমেট কৃষি প্রযুক্তি মেলা। মেলায় ১৩ টি স্টল অংশ নিয়েছিল। উদ্ধোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দেবীগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,