সারাদেশ

জুলাই বিপ্লবে অংশ না নিয়েও সাভারে বিএনপির জুলাই-আগস্ট উদযাপন কমিটিতে সেঁজুতি

সাভার প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ না করার অভিযোগ থাকা সত্ত্বেও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে এনসিপি থেকে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া সেঁজুতি হোসাইনকে দায়িত্ব দেওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদের ঘটনা ঘটে সাভার-আশুলিয়ায়। একই সঙ্গে আন্দোলনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। কিন্তু আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী, আহত এবং গেজেটভুক্ত নেতাকর্মীদের বাদ দিয়ে আন্দোলনে ভূমিকা না থাকা একজনকে উদযাপন কমিটির আহ্বায়ক করায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া অনেকেই।

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনের ভাষ্য, যারা জুলাই আন্দোলনের সরাসরি অংশ ছিলেন না, তারা সেই সময়ের ভয়াবহতা, ত্যাগ ও সংগ্রামের বাস্তবতা পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না। তাদের মতে, এত গুরুত্বপূর্ণ একটি উদযাপন কমিটির নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত ছিল, যিনি আন্দোলনের মাঠে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন অথবা নেতৃত্ব দিয়েছেন। এতে আহত ও শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,