সারাদেশ

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনঃনির্মাণ করার জন্য ঢেউটিন বিতরণ কর্মসূচি পালন করেন এফডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফ, ডাক্তার সিদ্দিক আহমেদ, হারুন উর রশিদ, মাওলানা রেজাউল করিম, হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, মাষ্টার নাজিম উদ্দিন,কফিল উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, আব্দুল গফুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রিফাত, মন্জুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষ হিসেবে আমাদের সামাজিক ও মানবিক হওয়া আল্লাহ প্রদত্ত আমানত। আজ পার্শ্ববর্তী মানুষটির খোঁজখবর নিয়ে তাদের পুনর্বাসন করা আমাদের নৈতিক দায়িত্ব। এফডিইবি এর মাধ্যমে আমরা পুর্নবাসনের কাজ শুরু করেছি। সমাজের বিত্তবান মানুষদের ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য এগিয়ে আসার আহবান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,