সারাদেশ

বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
১৭ জুলাই শুক্রবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি পতেঙ্গা মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে এবং পতেঙ্গা হাদী পাড়ায় বন্যাকবলিত সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই কার্যক্রমের সূচনা করেন। পরবর্তীতে তিনি চন্দনাইশ দোহাজারী এবং আংশিক সাতকানিয়া এলাকায় উপস্থিত হয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এছাড়া মাননীয় মন্ত্রী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিদর্শন করেন এবং সেখানকার বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়ন পরিদর্শন শেষে তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নলুয়া ইউনিয়ন বোর্ড অফিসে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সর্বশেষ তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটান।
বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সরকারের এই ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে। এই মানবিক সহায়তা কার্যক্রমে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহসহ চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,