সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে নগদ=৪৯,৭৩০ টাকাসহ দুই জুয়ারী আটক

জাকির হোসেন, শার্শা:
 যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে এক সেট জুয়া খেলার তাস নগদ ৪৯.৭৩০ টাকাসহ দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন,শার্শা থানার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭) উভয় সাং-টেংরালী (দক্ষিণপাড়া),থানা-শার্শা, জেলা-যশোর।
শুক্রবার  (১৭ জুলাই) রাত ১০ টার সময় পুলিশ  জানায়, শার্শা থানাধীন টেংরালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন টেংরালী গ্রামস্থ দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়ীতে  টাকা দিয়ে জুয়া (তাস) খেলার অপরাধে দুইজন জুয়ারীকে আটা করা হয়। অপর দুইজন আসামী সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশীকালে এক সেট তাস, সর্বমোট- ৪৯,৭৩০/- টাকা ও ১টি মাদুর জব্দ তালিকা মূলে উদ্ধার করেন।
উদ্ধারকৃত আলামত এক সেট তাস সহ
সর্বমোট- ৪৯,৭৩০/- (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা,যাহার মধ্যে ১০ টাকার নোট ১টি, ২০ টাকার নোট ১টি,২০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ৭৭টি ১০০০ টাকার নোট ১১টি, ১টি মাদুর।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,