সারাদেশ

পঞ্চগড়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ, ব্যবস্থা নেয়ার আশ্বাস

একেএম বজলুর রহমান, পঞ্চগড়,
পঞ্চগড়ের সদর উপজেলার চাওয়াই ও তালমা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনের পরে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন।
১৯ জুলাই রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নদী ভাঙনের ঝুঁকিতে থাকা জনপদের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনুধাবন করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে তিনি একাধিক স্পট পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী পঞ্চগড়ের সদর উপজেলার ৩ নম্বর পঞ্চগড় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দ্বারিকামারি এলাকায় চাওয়াই নদীর পশ্চিম তীরের ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমতলা ব্রীজের ভাটিতে ডাঙ্গাপাড়া সংলগ্ন চাওয়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন।
পরে তিনি ১ নম্বর অমরখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থুকুরীপাড়া এলাকায় হাজির ঘাট ব্রীজ থেকে কবরস্থান ও ঈদগাহ মাঠে যাওয়ার সড়ক সংলগ্ন তালমা নদীর ভাঙন কবলিত অংশ পরিদর্শন করেন। শেষে ৩ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাশে তালমা নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ, উদ্বেগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,