সারাদেশ

চিতোষী বাজারে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর স্কুলছাত্রী কন্যার মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

এইচ এ বাবলু ।| শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশা চালকের চরম অসতর্কতায় ঘটে গেছে হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনা। অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্থানীয় ব্যবসায়ী মো. হামিদের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা হাফসা আক্তার (১০)। রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে চিতোষী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাফসা তার বাবার দোকানে বসে ছিল। এ সময় একটি অটোরিকশার চালক গাড়ির ইঞ্জিন চালু ও চাবি অন অবস্থায় রেখে বাইরে চলে যান। অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি অবুঝ শিশু খেলতে গিয়ে গাড়ির পিকআপ (অ্যাক্সিলারেটর) চেপে ধরলে মুহূর্তের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে হাফসা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অটোরিকশার চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দায়ী চালকের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,