সারাদেশ

বনাঢ্য অনুষ্ঠানমালায় রাঙিয়ে স্বাধীন বর্ষা উৎসব উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি:
স্বাধীন প্রকাশন ও স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের উদ্যোগে রিমিঝিম বর্ষাকে রাঙিয়ে তুলতে ছড়া-কবিতাপাঠ, গান ও কথামালা নিয়ে এক মহাযজ্ঞ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় শ’খানেক লেখক, কবি, ছড়াকার, গল্পকার, সংগীতশিল্পী, শিক্ষাবিদ ছড়া-কবিতা, গান ও কথামালায় অংশগ্রহণ করেন। এক কথায় অসাধারণ এ আয়োজনের জন্য স্বাধীন পরিবারের প্রতি সবার মুখেই প্রশংসার ফুলঝুরি ছুটেছে।
কথাসাহিত্যিক, সাবেক ব্যাংক নির্বাহী নাসের রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথার বৃষ্টি বর্ষণ করেছেন বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য, আলোকিত মেধাবী ব্যক্তিত্ব প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাকার অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কথাসাহিত্যিক, রম্যলেখক দীপক বড়ুয়া, চট্টগ্রামের ভাষা গবেষক উৎপলকান্তি বড়ুয়া, সাবেক ব্যাংকার, সাহিত্যিক কবি অরুণ শীল, সংগঠক কবি জিন্নাহ্ চৌধুরী, নাট্যজন প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, কবি, প্রাবন্ধিক বিদ্যুৎ কুমার দাশ, স্বাগত বক্তব্য রাখেন স্বাধীন সাহিত্য সম্পাদক আলমগীর ইমন।
শিশুসাহিত্যিক, সাংবাদিক ইফতেখার মারুফ ও স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় কথামালা, গান, ছড়া-কবিতাপাঠে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক জসীম মেহবুব, খ্যাতিমান ছড়াকার মিজানুর রহমান শামীম, গল্পকার, সাংবাদিক বিপুল বড়ুয়া, প্রখ্যাত শিশুসাহিত্যিক আজিজ রাহমান, অনুবাদে চটগ্রাম সিটি কর্পোরেশন একুশে সম্মাননাপ্রাপ্ত অনুবাদক ফারজানা রহমান শিমু, শিশুসাহিত্যে সম্মাননাপ্রাপ্ত সৈয়দ খালেদুল আনোয়ার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সিনিয়র সহ সভাপতি, নারী উদ্যোক্তা রেহেনা চৌধুরী, গীতিকার জসিম উদ্দিন খান, অপু বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, রোকসানা বন্যা, এডভোকেট কবি তুতুল বাহার, ইতিহাস গবেষক সোহেল মোঃ ফখরুদ-দীন, প্রকাশক কবি আলী প্রয়াস, মর্জিনা আক্তার, গৌতম কানুনগো, প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি গোফরান উদ্দিন টিটু, অপু চৌধুরী, লিটন কুমার চৌধুরী, নূর নাহার নিপা, সালাম সৌরভ, হোসাইন মোস্তফা, মারজিয়া খানম সিদ্দিকা, অধ্যাপক রঞ্জন বরুয়া, কবি সুমনা বড়ুয়া, আশরাফ উদ্দীন চৌধুরী ইভান, আলমগীর হোসাইন, প্রকাশক সানাউল্যাহ রানা, এস.এম আজাদ, প্রকাশক নাফিজ সাদেকিন, সামশুল কবির মুকুল, তসলিম খাঁ, মোহাম্মদ আজিম উদ্দিন, নাটু বিকাশ বড়ুয়া, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, উম্মেে আওফা জিসান, জাহানারা বেগম, সাংবাদিক জসিম উদ্দিন, দিলরুবা সুলতানা, মোঃ মোদাসসের, জোনাকি দত্ত, শেখ মোজাফফর আহম্মদ, মোঃ আব্বাস, বিভাস গুহ, আওফা বিনতে ইমন, বিকাশ বড়ুয়া, সৈয়দ জিয়া উদ্দিন, আলোর পাতা সম্পাদক রিজুয়ানুল হক চৌধুরী মিঠু, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, সাহাব উদ্দিন শিহাব, বেলাল উদ্দিন, শুকলা আচার্যা, মোঃ ইউসুফ, রাহিমা আক্তার, আসিফ ইকবাল, মোঃ জামাল উদ্দিন, সুব্রত কুমার নাথ সহ অসংখ্য কবি, লেখক, সাহিত্যিক।
বিশেষ আমন্ত্রিত অতিথিশিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন বেতার টিভির তালিকাভুক্ত শিল্পী বৈশাখী দাশ।
অনুষ্ঠানের শেষে স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এডভোকেট কবি তুতুল বাহার এর জন্মদিনের কেক কেটে আনন্দ উদযাপন করা হয় এবং উপস্থিত সকলেই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,