যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিবের শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শন
এইচ এ বাবলু।। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নাজিম উদ্দিন শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শন করেছেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি একাডেমির প্রতিষ্ঠাতা ও ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডে মনোনীত সাদ্দাম হোসেন মিঠুর বিভিন্ন ক্রীড়া ও যুব উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-সচিব একাডেমির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিগত বছরগুলোতে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)-এর বিভিন্ন কার্যক্রমের ভিডিওচিত্র উপভোগ করেন। এ সময় তিনি সাদ্দাম হোসেন মিঠুর ক্রীড়া উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ানুরাগীদের এ ধরনের উদ্যোগে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডেপুটি কোঅর্ডিনেটর কফিল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ূন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাংবাদিক মো. হানিফ মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মন্টু, বিএনপি নেতা জালাল খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ব্যাপারী, যুবদল নেতা বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





