সারাদেশ

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইনের মামলায় যুবক গ্রেপ্তার

এইচ এ বাবলু :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সূচিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৯, জিআর নং-২৩২ (উভয়ের তারিখ ২২ জুলাই ২০২৬) মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা-৫ ছাড়াও দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার ১ নম্বর সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া গ্রামের খলিল মেম্বারের বাড়ি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. ইলিয়াছ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,