সারাদেশ

সিরাজগঞ্জে মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছীসহ আশপাশের বিভিন্ন হাটে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে ফিরছিলেন আবু বক্কর। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলে নিতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, নিমগাছী বাজার এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, অতিরিক্ত গতি এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা বাজার এলাকায় গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আবু বক্করের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত এই মাছ ব্যবসায়ীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিমগাছী বাজারের ব্যবসায়ীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,