সারাদেশ

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ 

চট্টগ্রাম ব্যুরো:
বিগত ২১.০৬.২০২৬ ইংরেজী তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “কেইপিজেডে আওয়ামী দোসরদের ব্যবসায়িক সুবিধা প্রদান” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদলিপি।
আমি নিম্ন স্বাক্ষরকারী ওমর কাইয়ুম (৩৮) কোরিয়ান ইপিজেডস্থ ইয়ংওয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কর্ণফুলী স্যুজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (গার্মেন্টস) এডমিন- ডেপুটি ম্যানেজার হই। বিগত ২১ জুন ২০২৬ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার ১২ নং পৃষ্ঠায় ‘কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি’র বরাতে “কেইপিজেড আওয়ামী দোসরদের ব্যবসায়িক সুবিধা প্রদান” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয় যে, আমাদের কোম্পানীর প্রশাসন বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক- জনাব মোঃ শামসুর রহমান শামস বিগত আওয়ামীলীগ সরকারের সময় থেকে পরিবহনসহ বিভিন্ন খাতে একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীকে সুযোগ-সুবিধা দিয়ে আসছেন,- যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও কোম্পানীর সুনাম ক্ষুন্ন করার জন্য কোন কায়েমী স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে উক্ত রিপোর্টার মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদটি প্রচার করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। প্রকৃত প্রস্তাবে, অত্যন্ত পেশাদারিত্ব ও নীতিমালার ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠানে ঠিকাদার তালিকাভুক্তি করা হয়। এক্ষেত্রে দলীয় বিবেচনা বা ব্যক্তির ইচ্ছা প্রতিপালনের কোন সুযোগ নাই।
এমতাবস্থায় জনমনে বিভ্রান্তি দুরিকরণে বিগত ২১ জুন ২০২৬ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার ১২ নং পৃষ্ঠায় প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদটির বিরুদ্ধে অত্র প্রতিবাদলিপিটি পত্রিকায় প্রকাশের বিনীত অনুরোধ রহিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,