সারাদেশ

সান্তাহারে পুলিশের অভিযানে দুই মহিলা গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে  শহরের দুই মহিলা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কারবারি মহিলা দুইজন হলো সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মিনহাজুল আবেদিন এর স্ত্রী জুলি আক্তার। তাকে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় এবং হাটখোলা নতুন বাজার এলাকার মৃত গোলাম মোস্তফার স্ত্রী লাইলি বেগম। তাকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সোমবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামি জুলিকে মাদকসহ এবং আসামি লাইলিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারীসহ গ্রেপ্তার করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মহিলা দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালত পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,