সারাদেশ

জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জয়পুরহাট চিনিকলের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. হুমায়ন কবিরের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

উদ্বোধনী পর্বে জয়পুরহাট চিনিকলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো. আব্দুর রউফ, মহাব্যবস্থাপক (কারখানা) মো. আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, জিয়া পরিষদের সদস্য আলম হোসেন, আখ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

আয়োজকরা জানান, দেশব্যাপী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট চিনিকল এলাকায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,