সারাদেশ

এলজিইডির প্রভাতী প্রকল্পে নতুন রূপ পেল লালমনিরহাটের দইখাওয়া হাট

আবুহাসান (আকাশ), হাতীবান্ধা ​লালমনিরহাট:


‎এক সময়ের কাদাপানি ও অপর্যাপ্ত অবকাঠামোর দইখাওয়া বাজার এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর যৌথ অর্থায়নে প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় বাজারটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।

‎​প্রকল্পের অধীনে বাজারে ৩টি মাল্টিপারপাস শেড, ২টি ফিশ শেড, আরসিসি রোড, ড্রেনেজ ব্যবস্থা, তোহা বাজার, নারী-পুরুষের পৃথক টয়লেট এবং সৌরবাতির আলো দিয়ে আধুনিক বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা হয়েছে।

‎​স্থানীয় হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আকতার হোসেন জানান, “প্রকল্পটি এলসিএসের মাধ্যমে বাস্তবায়ন করায় স্থানীয় দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে জীবনমান উন্নয়ন ও টেকসই অর্থনীতি নিশ্চিত করাই এলজিইডির লক্ষ্য।”

‎​বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও নিয়মিত ক্রেতা রেহেনা বেগম জানান, আগে সামান্য বৃষ্টিতেই বাজারে কাদা ও জলাবদ্ধতা তৈরি হতো। কিন্তু এখন পাকা রাস্তা, ড্রেনেজ ও শেডের সুবিধা থাকায় রোদ-বৃষ্টির দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। নাইট শিফটে সৌরবাতি থাকার ফলে রাতের পরিবেশও নিরাপদ হয়েছে।

‎​গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবিরুল ইসলাম মোনা বলেন, “দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হওয়ায় এখন ব্যবসায়ী ও ক্রেতারা আধুনিক সুবিধা পাচ্ছেন। এটি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,