নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় যাত্রীবাহী বি’আর’টিসি বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে ঝরলো আ, স, ম ইউসুফ নামে এক শিক্ষকের প্রাণ। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ৮ টারদিকে নওগাঁ শহরের দয়ালের মোড় নামক স্থানে। নিহত শিক্ষক হলেন, নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া মহল্লার বাসিন্দা ও জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শিক্ষক আ, স, ম ইউসুপ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে জয়পুরহাট কর্মস্থলে যাওয়ার পথে নওগাঁ শহরের দয়ালের মোড় নামক এলাকায় পৌছালে একটি বেপরোয়া অটো রিকশা’র ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়লে সে সময় নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই ঝরে যায় তার প্রাণ। সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ দ্রুত পৌছান। সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু’র সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান।




