সারাদেশ

সবুজ বনায়নে বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা আবু তাহের ভারতের বৃক্ষরোপন কর্মসূচি 

জাকির হোসেন, বেনাপোলঃ
সীমান্ত শহর বেনাপোলকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে শুরু করে বলফিল্ড ও কলেজ-সংলগ্ন বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ কর্মসূচির নেতৃত্বদেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বনায়নে বেনাপোল গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজ অর্থায়নে গত ২৪ জুলাই থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
তিনি জানান, চার দিনের এ কর্মসূচিতে ইতোমধ্যে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে মোট ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করেও একটি স্থায়ী সবুজ পরিবেশ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, বিএনপি নেতা রওশন, আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকদের মতে, বৃক্ষরোপণের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব বেনাপোল গড়ে তুলতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও এ উদ্যোগ চলমান থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,