সারাদেশ

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন 

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
দেশের ইমাম, খতীব, মোয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর বাগেরহাট জেলা মতবিনিময় সভা আগামীকাল (২ আগস্ট) রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ সভাকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি (হাফিঃ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী (হাফিঃ)। মতবিনিময় সভার প্রস্তুতি সম্পর্কে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুফতি মানফুজুর রহমান বলেন, “জাতীয় ইমাম ও খতীব সংস্থার এ মতবিনিময় সভা বাগেরহাটের ওলামায়ে কেরামদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশা করছি। জেলার প্রায় দুই শতাধিক ইমাম, খতীব ও আলেম-ওলামার উপস্থিতিতে ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।” তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে ইমাম, খতীব ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আয়োজকরা একটি সুশৃঙ্খল ও সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,