সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল, সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পহেলা আগষ্ট কালো দিবস পালন, অনতিবিলম্ব জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়ন, দ্রব্য মূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ করেছে।
১ আগস্ট শনিবার বিকালে পঞ্চগড় জজকোর্টের সামনে হতে গনমিছিল বের করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা গনমিছিলের আয়োজন করে। গনমিছিলটি সড়ক প্রদক্ষিন করে শহরের পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে এসে শেষ হয়। পরে জুলাই মঞ্চে সমাবেশ করে জামায়াতে ইসলামী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধ ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। তারা মৌখিক ভাবে বাতিল করলেও কাগজ কলমে করতে পারেনি। জামায়াতে ইসলামী আগেও ছিল এখনো আছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ফ্যাসিস্ট সরকার আগেও টিকতে পারেনি এখনো টিকতে পারবেনা। কোন অজুহাত দিয়ে নারী কেলেঙ্কারির ঘটনা চাপা দেয়া যাবেনা।
জামায়াতে ইসলামী ১ লা আগষ্টকে কালো দিবস হিসেবে ঘোষনা করেছিল। আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন চাই। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগনের সাথে বেইমানী করেছে। গন ভোটের পক্ষে রায় নিতে ভোট চেয়েছিল। ১২ ফেব্রূয়ারী জাতীয় সংসদ ও গনভোট অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে গনভোটের রায় না দিয়ে সরকার তালবাহনা শুরু করে দিয়েছে। সংবিধান সংশোধন করে গনভোটের রায় প্রদান করার কথা থাকলেও দূর্নীতি আর লুটপাট করার জন্য গনভোটের রায় প্রদান করা হচ্ছে না। গনভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। দেশকে দূর্নীতি মুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই শপধ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী হয়ে পড়ছে।
গনমিছিল ও সমাবেশে পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন,
পঞ্চগড় পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ নুরে আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,