সারাদেশ

শিশুদের মোবাইল আসক্তি ভবিষ্যত মেধা বিকাশে বাধাগ্রস্থ হবে-অধ্যক্ষ প্রফেসর ড. আরিফ

হাটহাজারী প্রতিনিধি: বর্তমানে দেখা যায় শিশুরা অশান্ত হয়ে উঠলে তাদের সামনে স্মার্ট ফোন ধরিয়ে দেয়া হয় আর তাতেই শিশুরা শান্ত হয়। এ অভ্যাস শিশুদের ভয়ংকর মোবাইল আসক্তিতে পরিনত করে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া জরুরী নতুবা ভবিষ্যত মেধা বিকাশে চরম বাধাগ্রস্থ হবে। শনিবার(১আগস্ট) হাটহাজারী বাসস্ট্যন্ডস্থ একটি রেস্টুরেন্টে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েন (কেয়া) কর্তৃক পরিচালিত “কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা” ২০২৫’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। সংগঠনের চেয়ারম্যান

লায়ন মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রারম্ভে সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। দিতে হবে নৈতিক ও পারিবারিক শিক্ষা। এসবের অভাব হলে যতই ডিগ্রিধারী হোক না কেন তারা অন্তত পিতা-মাতার সাথে মাতৃসুলভ আচরন করবেনা। পারিবারিক শিক্ষা শিক্ষার মেরুদন্ড। মেরুদন্ডহীন কখনও সোজা হয়ে দাড়াতে পারেনা। কারণ শিক্ষা মানে সুস্থ দেহে সুস্থ মানুষ তৈরি করা। সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. মোরশেদুল আলম। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সংগঠনের সাবেক মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন। শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী জাহারাতুল মিফতা। এ ছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন রাউজান নবারুণ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,