সারাদেশ

পঞ্চগড়ে ১৮ বিজিবি দিলেন সীমান্তের মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছেন। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (১ আগস্ট) দিনব্যাপী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শ নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্যসহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা তারই অংশ। চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সীমান্তবর্তী মানুষের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে যাচ্ছে বিজিবি।
পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করা। এ উদ্যোগ মানুষের স্বাস্থ্যসেবার কষ্ট লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা নিতে আসা ধামোর ইউনিয়নের বাসিন্দা আলেমা বেগম বলেন, আমাদের এলাকায় ভালো চিকিৎসা সহজে পাওয়া যায় না। আজ বিনা খরচে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে। প্রয়োজনীয় ওষুধও পেয়েছি।
আরেক সেবাগ্রহীতা আফাজ উদ্দিন বলেন, চিকিৎসার জন্য উপজেলা বা জেলা শহরে যেতে খরচ হয়। বিজিবির এই উদ্যোগে বাড়ির কাছেই চিকিৎসা ও ওষুধ পেয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে সীমান্তের মানুষের অনেক উপকার হবে।
এ কর্মসূচিতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) সহকারী পরিচালক জামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,