সারাদেশ

নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপ, নার্সারিতে পানি জমতে না দেওয়ার আহ্বান

পিরোজপুর প্রতিনিধি:
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, “নার্সারি একটি মানবিক ও পরিবেশবান্ধব ব্যবসা। তাই অসাবধানতাবশত কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠিতে নার্সারি মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে ইউনিসেফ বরিশালের সহযোগিতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের ‘ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রশাসন) এম. এ. মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রোগীর সংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করেছে। তবে এ রোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা। নিজের বাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।
তিনি জানান, জেলা তথ্য অফিস সড়ক প্রচার, লিফলেট বিতরণ, কমিউনিটি সংলাপ, চলচ্চিত্র প্রদর্শনসহ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউনিসেফের সহযোগিতায় ডেঙ্গুপ্রবণ এলাকায় যুবসমাজকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হচ্ছে।
সংলাপে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে মহাপরিচালক বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে নার্সারি এলাকা ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে অলংকারকাঠি মহাসড়কে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত একটি সচেতনতামূলক র‍্যালিতে নেতৃত্ব দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,