সারাদেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে জামায়াতের গণমিছিল

এইচ এ বাবলু।।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখা। শনিবার উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নেতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, মাস্টার সালাউদ্দিন, ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তারা জনগণের অধিকার, সুশাসন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলার কালিবাড়ি দক্ষিণ বাজারের থানা রোড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাজার উত্তর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,