সারাদেশ

শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) বন্ধ রেখে কারখানা পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে একটি ডাইং কারখানাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ আগস্ট) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় অবস্থিত সিরাজ মাচরাইজিং অ্যান্ড ক্যালেন্ডারিং মিল-এ এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপি বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল। এতে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ইটিপি সংস্কার করে কার্যকর অবস্থায় চালু রেখে কারখানা পরিচালনার বিষয়ে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি কার্যকর না করলে কারখানাটি সিলগালা বা বন্ধ করে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম। প্রসিকিউশন পরিচালনা করেন সংশ্লিষ্ট কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।
এ সময় বেলকুচি থানার পুলিশ, আনসার বাহিনী এবং পল্লী বিদ্যুতের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,