সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় অটো রিক্সার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু।

কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা আক্তার  পৌরসভার দক্ষিণ পৈরতলার এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজে ক্লাস শেষে নাফিজা কাজীপাড়ায় কোচিং করেন। কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাশের একটি দেয়ালে ছিটকে পরে  আঘাতপ্রাপ্ত হন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান । স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
তৎক্ষণিক ছুটে যাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার ধাক্কায় এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক দিক বিবেচনায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নাফিজার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,