সারাদেশ

পাবনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

 

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকাল সাড় ৭টায় জেলা পরিষদ চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের নানা কর্মসূচির সূচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এছাড়াও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বৈরাচারবিরোধী এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে সর্বদা স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সত্য ইতিহাস, মূল চেতনা ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

জেলা সদরের পাশাপাশি পাবনার সবকটি উপজেলাতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,