সারাদেশ

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন তারা। আগুন লাগার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিশা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,