সারাদেশ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মোঃ জাওয়াত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর হাসপাতাল সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। সে যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মোঃ মনিরুজ্জামানের একমাত্র ছেলে। চাকরির সুবাদে তারা শ্যামনগরে বসবাস করেন।
শিশুটির মা সাদিয়া খাতুন বলেন, আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম আর জাওয়াত খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে জাওয়াত এর বাবাকে কল দিয়ে বলি ছেলেকে খুঁজে পাচ্ছি না।
 জাওয়াতের পিতা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তারদের সিরিয়াল লেখার কাজ করেন। তিনি হাসপাতালের সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় চলে আসেন। এসে বাড়ির পাশে রাস্তার ওপর একটি জুতা ও বিলে দামের ওপর আর একটি জুতা দেখতে পেয়ে পানিতে নেমে ছেলেকে খুঁজে পান। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার সাকির হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,