সারাদেশ

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন, মায়ের সঙ্গে কারাগারে থাকবে শিশু

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মোছাঃ সারমিন খাতুন (২৪) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর (বর্তমানে পাঁচগাছী) গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী এবং মোঃ এসরাফিল হোসেনের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলায় সারমিন খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের রায়ে বলা হয়, আসামি পূর্বে কোনো হাজতবাস করে থাকলে তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। পাশাপাশি জেল কোড অনুযায়ী, তার শিশু সন্তান মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ পাবে।
এ ছাড়া মামলায় জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,