কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সহ্য করব না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল—“আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব।” কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মোড়ল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক মো. এনামুল হক এবং কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন । এ সময় দুর্নীতি দমন কমিশনের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় । পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয় ।




