সারাদেশ

পঞ্চগড়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সর্বস্তরে কুরআন সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তি গঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে হোক নবজাগরন এ উদ্দেশ্য নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র সমাবেশ।
১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের শিল্পকলা একাডেমির হলরুমে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সসাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
পঞ্চগড়ের ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি শাহপরান সুজনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে থেকে
বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল্লাহ, ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি সোহেল রানা ও ইসলামী আন্দোলনের জেলা কমিটির সেক্রেটারি সুলতান মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল হোসাইন মাহমুদী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রধান, ইসলামী আন্দোলনের জেলা সহ সভাপতি হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাই।
ছাত্র সমাবেশে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা ছাত্ররা সমাবেশে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,