সারাদেশ

সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম

সাভার প্রতিনিধি, আনিসুর রহমান:
সাভার ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকা প্রকাশের পর তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডরে সুপারভাইজার পদে ইউসুফ কবির উৎস ওরফে উৎস মোল্লার নাম চূড়ান্ত তালিকায় থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানাযায়, ইউসুফ কবির উৎস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা হুমায়ুন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার সমিতির সভাপতি ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় উৎস ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তির নাম ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের দায়িত্বে চূড়ান্ত তালিকায় আসায় প্রশ্ন তুলেছেন সাভারবাসী। তাদের প্রশ্ন, যেখানে বহু সাধারণ বেকার যুবক আবেদন করেও তালিকায় স্থান পাননি, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা কীভাবে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন? একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব ছিল কি না, তা তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষার জন্য। তাই এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,