সারাদেশ

হাতীবান্ধায় ঘাতক ট্রাক কারণে ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৫

লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক সোনালী ব্যাংক চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত জহুরুল ইসলাম (৫০) উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা। অপর নিহত আব্দুল মজিদ (৫০) সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান দুর্ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,