সারাদেশ

সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬  উদ্ভোধন 

শিমুল তালুকদার, সদরপুর থেকে
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
১৬ আগষ্ট রবিবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে সদরপুর পুকুরে মাছের পোনা অবমুক্তর পর
উপজেলা দরবার হলে ১৬ -৩০ আগষ্ট ১৫ দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এর সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহেল আবরার, সদরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লা আল মামুন শাহ্‌, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সভ্য সাচী মজুন্দার উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান, যুগ্ন আহবায়ক ইসারত মুন্সী, যুবদল নেতা মোল্যা সোহেল। বক্তারা দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষে সকল প্রকার পোনা মাছ ও জাটকা নিধন বন্ধ করার জন্য মৎস্য চাষী ও জেলেদের চায়না দোয়ারি, কারেন্ট জাল, রাক্ষুসী জাল বিক্রি ও ব্যাবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এ সময়ে দু’জন সফল মৎস্য চাষী কে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুই শতাধিক মৎস্য চাষী, স্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,