সারাদেশ

শাহরাস্তিতে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে ৭ গ্রেপ্তার

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজন এবং মাদক সংক্রান্ত পৃথক তিনটি মামলায় আরও চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভ (২০)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা হয়েছে।
অন্যদিকে, একই দিন পূর্ব চিতোষী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫) নামে একজনকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পশ্চিম চিতোষী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় পৃথক অভিযানে মো. ইমান হোসেন (২৮) ও মো. রিয়াদ হোসেন (২৬)-কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
এছাড়া শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সোহাগ (২৯) নামে আরও একজনকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়। অভিযানে এসআই শমসেদ হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই আইয়ুব খান, এসআই মো. আব্দুল কুদ্দুছ সরকারসহ পুলিশের বিভিন্ন সদস্য অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনকে যথাযথ পুলিশ প্রহরায় ১৭ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,