সারাদেশ

১৫ আগস্ট নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিতুল গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে ১৫ আগস্ট নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে জুবায়ের শরীফ মিতুল নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট কালিন্দী এলাকায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জুবায়ের শরীফ মিতুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,