সারাদেশ

দশমিনায় এইচএসসি পরীক্ষা চলাকালীন হল সুপার কতৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি  পেশ।

মোঃজায়েদ হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চলাকালীন হল সুপার কতৃক শিক্ষক কক্ষে এমসিকিউ উত্তর পত্র মোবাইলে ধারন করে পূরন করায় ওই হল সুপারকে চাকুরি থেকে অব্যাহতি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।
আজ বুধবার(১৯ আগস্ট)বেলা ১২ঘটিকার সময় উপজেলারসমূখেছাত্র,অভিভাবক,শিক্ষানুরাগী, সুশিলসমাজ,আইনজীবি সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহ করেন।
অভিযুক্ত কেন্দ্রে হল সুপার হলেন মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক, ডাঃ ডলি আকবর মহিলা কলেজ,দশমিনা।
জানা যায়, ২০২৬ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার সময় সুচি অনুসারে ১লা আগস্ট কৃষি শিক্ষা দ্ধিতীয় পত্র অনুষ্ঠিত হয়। ডাঃ ডলি আকবর মহিলা কলেজ মূল কেন্দ্র ওই কেন্দ্র দুটি কক্ষে এবং সাব কেন্দ্র হিসাবে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ১১ টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল কেন্দ্র থেকে এমসিকিউ উত্তর পত্র সাব কেন্দ্রে নিয়ে আসলে হল সুপার মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক, ডাঃ ডলি আকবর মহিলা কলেজে তার মামাত ভাই মোর্শেদ জিহাদ যাহার রোল নম্বর- ৪০৭২২৬, রেজিস্ট্রেশন নম্বর-২১১৫৯৯৩২ এর উত্তর পত্র বের করে মোবাইলে উত্তর ধারন করে উত্তর পত্র ভরাট করতে দেখা যায়। এই ঘটনা শিক্ষক রুমের সকলে প্রত্যক্ষ করেন এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মোঃ সোহরব হোসেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজ তিনি বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমসিকিউ উত্তর পত্র ভরাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হল সুপার মোঃ মহিউদ্দিনকে পরীক্ষা সংক্রন্ত সকল কাজ থেকে অব্যাহতি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে অবহিত পত্র পেরন করেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডাঃ ডলি আকবর মহিলা কলেজে কেন্দ্রে ভাপ্রাপ্ত কর্মকর্তার অবহিত পত্রের আলোকে ২ আগস্ট ওই হল সুপারকে ৬ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নোটিশ প্রেরন করেন।
মানববন্ধনে ছাত্র, অভিভাবক,শিক্ষানুরাগী, সুশিলসমাজ সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, যেখানে দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষার্থীরা স্বচ্ছ সুন্দর পরিবেশে নকল মুক্ত পরীক্ষা দিচ্ছে সেখানে ডাঃ ডলি আকবর মহিলা কলেজের কেন্দ্র হল সুপার মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক তার মামাত ভাইকে এ প্লাস পাওয়ানোর জন্য সাব কেন্দ্রে এমসিকিউ উত্তর পত্র মোবাইলে উত্তর সংগ্রহ করে ভরাট করছে এটা একটি জগন্য অপরাধ। এই অপরাধে ওই শিক্ষক তার নীতি ও নৈতিকতা হারিয়েছে আমরা ওই শিক্ষকে চাকরি থেকে অব্যাহতি সহ আইনের আওয়াতায় আনার দাবি করছি। আমরা শুনতে পেরেছি ওই শিক্ষকের রিরুদ্ধে কারনদর্শনোর নোটিশ দিছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দীর্ঘদিন অতিবাহীত হলেও কোন প্রতিকার দেখছিনা। তারা আরো বলেন ওই দূর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে বলে জানান।
মানববন্ধনে বক্তব্য শেষে ছাত্র,অভিভাবক,শিক্ষানুরাগী, সুশিলসমাজ সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দদের একটি প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ হাসান মৃধার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ হাসান মৃধা  জানান, আজ বুধবার দুপুরে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দপ্তরে পৌছে দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,