সারাদেশ

মাদারীপুরে নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম নেওয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে হাসপাতাল থেকে কোনো নোটিশ বা প্রজ্ঞাপন ছাড়াই সরকারি মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে ১০ শয্যা হাসপাতাল থেকে মালামাল নেওয়ার সময় স্থানীয়রা ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি ভ্যান নিয়ে এক ব্যক্তি সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা ১০ শয্যা হাসপাতালে প্রবেশ করেন। পরে হাসপাতালের ভেতর থেকে সিজারিয়ান অপারেশনের একটি বেড ভ্যানে তোলার চেষ্টা করা হলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ভ্যানটি আটকে দেন এবং মালামাল সরিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিষয়টি নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ভ্যানচালক সেখান থেকে চলে যান বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা জাকির বলেন, “সেবার নামে সরকারি সম্পত্তি এভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আমরা ঘটনার সঠিক বিচার চাই।”
মাদারীপুর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী ইয়াসিন আরাফাত বলেন, “সরকার গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল দিয়েছে। সেই হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কোনো প্রজ্ঞাপন বা নোটিশ ছাড়া এভাবে নিয়ে যাওয়া হচ্ছে—বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। প্রশাসনের কাছে আমরা ঘটনার সঠিক তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
অভিযোগের বিষয়ে মাদারীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতিউর রহমান বলেন, “সিজারিয়ান অপারেশনের বেডটি মাদারীপুর সদর হাসপাতালের মাতৃমঙ্গল কেন্দ্রে নেওয়া হবে। পরবর্তীতে পাঁচখোলা ইউনিয়নের হাসপাতালটি আবার চালু হলে বেডটি সেখানে হস্তান্তর করা হবে।”
কোনো প্রজ্ঞাপন বা নোটিশ রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “অফিসে কাগজপত্র আছে। তবে জনগণের উপকারের কথা বিবেচনা করেই এটি নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,