সারাদেশ

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার,, জেলা প্রতিনিধি : কুমিল্লা:-কুমিল্লার চৌদ্দগ্রাম আদর্শ গ্রাম এলাকায় সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আমানগণ্ডা বিওপির টহল দল চৌদ্দগ্রাম উপজেলার আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তে চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ভোরে আমানগণ্ডা বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,