সারাদেশ

‘খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম’ — এম এ সালাম

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে এম এ সালাম বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ লক্ষ্যেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, যা ধারাবাহিকভাবে চলবে।
তিনি বলেন, শিশু-কিশোরদের একটি অংশ বর্তমানে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি।
এম এ সালাম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পর পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেটের বল-ব্যাট’সহ অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কাজী মাহমুদুল কবির, বাগেরহাট যুবদল নেতা শেখ ওমর আলী মুন্না’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,