সারাদেশ

মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে সিরাজগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
সিরাজগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থার ঘাটতি ও যত্রতত্র যানবাহন চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা মহাসড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, নিয়ম না মেনে চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন।
তারা আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বক্তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,