সারাদেশ

পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনার পাইকগাছায় হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার লতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত হতদরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনওর সহধর্মিণী ডা. ফারজানা ইয়াসমিন লিসা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় নারীদের জন্য আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে কাজ করে নিজেদের আয়ের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিনিতা রানী বিশ্বাস, রীনা পারভীন ও চম্পা বেগম, ইউপি সদস্য শাখাওয়াত হোসেন, কুমারেশ মণ্ডল, পুলকেশ মণ্ডল, স্বপন কুমার মণ্ডল, বিজন মণ্ডল ও ফেরদৌস ঢালীসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সেলাই মেশিন বিতরণ শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,