জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা  

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট বিকাল সাড়ে ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ১ সেপ্টেম্বর সকাল ৮ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১১ টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে গাছের চারা রোপণ,ইউনিয়ন পর্যায়ে ফুটবল খেলার আয়োজকদের মাঝে খেলার সামগ্রী বিতরণ এবং বিকাল ৩ টায় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও ৫ দিন ব্যাপী আলোচনা সভা,ক্রীড়া ও রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি গ্রহণ এর সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,