সারাদেশ

“তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থা ধরে রাখতে কাজ করে যাচ্ছেন” এ কে এম ফজলুল হক মিলন

মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন জননন্দিত রাষ্ট্রনায়ক। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি দেশের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অনেকে বিএনপি ধসে যাবে বলে মনে করলেও দলটি ধসে যায়নি। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থা ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। বিএনপি যেকোনো ত্যাগ ও তিতিক্ষার জন্য প্রস্তুত রয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান যৌথভাবে সঞ্চালনা করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খাইরুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ।
এ সময় তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,