সারাদেশ

হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎লুৎফর রহমান ,লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
‎জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
‎খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এতে বাঁধা দেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে স্থানীয়রা অনেকে মনে করছেন প্রেম ঘটিত কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
‎
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, তিথি রানী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,