সারাদেশ

সাতক্ষীরায় পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দী নদী দিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাঁদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
আজ শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যস্থ চরের ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা ধরা পড়ে।
বিজিবি সুত্রে জানা গেছে, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে আসে।
এরপর প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিজিবির সদস্যরা স্পিডবোটে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাঁদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।সকাল আনুমানিক ১১টার দিকে বিএসএফের সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি প্রস্তুত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,