সারাদেশ

হাতীবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
হাতীবান্ধায় সাপের কামড়ে হালিমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রমনিগঞ্জ এলাকার ছালাবেছাটারিতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত হালিমা বেগম ঐ এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
জানা গেছে, বাড়ির উঠান পরিষ্কার করার সময় উঠানের ইঁদুরের গর্ত থেকে আকস্মিক একটি সাপ মাথা বের করে হালিমা বেগমকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা জানতে পেরে হালিমা বেগমকে স্থানীয় এক কবিরাজের কাছে নেন। কবিরাজের ঝাড়ফুঁকের পর হালিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের সদস্যরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক (এ্যন্টিভেনম) না থাকায় একরকম বীনা চিকিৎসায় হালিমা বেগমের মৃত্যু হয়।
ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান বজলার রহমান খোকন সাপের কামড়ে হালিমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,